সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

পাকিস্তানে শাটল ট্রেনে আত্মঘাতী হামলা, নিহত ২৪

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় জাফর এক্সপ্রেসের একটি শাটল ট্রেনে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৮২ জন গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ ও হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।

রোববার (২৪ মে) স্থানীয় সময় সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটে কোয়েটা সেনানিবাস থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র নাম প্রকাশ না করার শর্তে সিনহুয়া নিউজ এজেন্সিকে জানিয়েছে, শাটল ট্রেনটিতে মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন, যারা ঈদুল আজহার ছুটিতে বাড়ি ফিরছিলেন।

শক্তিশালী বিস্ফোরণের ধাক্কায় ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং দুটি বগিতে আগুন ধরে যায়। আগুনের তীব্রতায় ট্রেনের আশপাশে থাকা কয়েকটি বেসামরিক যানবাহনও পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনার পরপরই উদ্ধারকর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর কাজ শুরু করেন। আহতদের মধ্যে ৫৭ জনকে কোয়েটার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এবং ২৫ জনকে সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

নিরাপত্তা বাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি ছিল একটি সুপরিকল্পিত আত্মঘাতী হামলা। বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে হামলাকারী শাটল ট্রেনটিকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায়।

বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় প্রায় ৭০ কেজির বেশি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে হামলার পর পুরো এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে চিরুনি অভিযান শুরু হয়েছে।

এনএনবাংলা/