সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

হাম ও হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৫২৮ শিশুর মৃত্যু হলো।

রোববার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে সারাদেশে আরও এক হাজার ৩০৬ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে মোট ৬৩ হাজার ৮১৩ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। আক্রান্তদের মধ্যে ৫০ হাজার ৫৫৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৬ হাজার ২১৪ শিশু। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে আক্রান্ত আরও অনেক শিশু চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ শিশুর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগে ২ জন এবং রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগে ১ জন করে শিশুর মৃত্যু হয়েছে।

চিকিৎসকরা শিশুদের সুরক্ষায় দ্রুত হামের টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি কোনো শিশুর শরীরে হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তারা।

এনএনবাংলা/