সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

দেশে ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, ধর্ষকের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে শাকিল হোসেন নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দেশের ইতিহাসে মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে ধর্ষণ মামলার রায় ঘোষণার এটিই প্রথম ঘটনা বলে জানা গেছে।

রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৬ জুন সকালে শিশুটির বাবা গ্রামের মাঠে কৃষিকাজ করছিলেন। বাবার জন্য সকালের খাবার নিয়ে মাঠে যাচ্ছিল ওই শিশু। এ সময় মাঠে ঘাস কাটছিল চাঁদপুর গ্রামের শাকিল হোসেন। শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে সে। পরে শাকিলের হাত থেকে ছাড়া পেয়ে কান্নাকাটি করতে করতে বাবার কাছে পৌঁছায় শিশুটি।

ঘটনার দিনই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয় এবং গাংনী থানায় শাকিল হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন শিশুটির বাবা।

রায় ঘোষণার সময় আসামি শাকিল হোসেন আদালতে উপস্থিত ছিলেন। আদালতের নির্দেশে তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। পুলিশের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা করেন আদালত, যা বিচার ব্যবস্থায় একটি মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

শিশু ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে দ্রুততম সময়ে রায় প্রদানকে ইতিবাচক হিসেবে দেখছেন আইন সংশ্লিষ্ট ব্যক্তিরা। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) তুহিন অরণ্য। তিনি বলেন, মেহেরপুর বিচারালয়ের ইতিহাসে এত দ্রুত সময়ে রায় ঘোষণা বিচারপ্রার্থীদের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

এনএনবাংলা/