সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, ৩ বাংলাদেশি নিহত

ফাইল ছবি

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি সীমান্তের পিলার ৪১ ও ৪২-এর মধ্যবর্তী এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের পর সীমান্ত এলাকায় তিনজন আহত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের একটি উদ্ধারকারী দল দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে মৃত অবস্থায় দেখতে পায়।

নিহতরা হলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভালুকিয়াপাড়া গ্রামের বাসিন্দা লেঠাইয়া চাকমা (৪১), অং ক্য মং (৫০) ও চিং ক্য অং (৪০)।

কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, নিহত তিনজন পাহাড়ে খেতে কাজ করছিলেন। এ সময় স্থলমাইন বিস্ফোরণে চাকমা সম্প্রদায়ের এই তিন ব্যক্তি নিহত হন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, মিয়ানমারের রাখাইন রাজ্যসংলগ্ন সীমান্ত এলাকায় আগে থেকেই পুঁতে রাখা মাইন থেকে প্রায়ই বিস্ফোরণের ঘটনা ঘটছে। ২০২৪ সালের ডিসেম্বর থেকে রাখাইনে আরাকান আর্মির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর সীমান্ত পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয়দের ধারণা, আরাকান আর্মির পুঁতে রাখা শক্তিশালী স্থলমাইনের বিস্ফোরণেই এ হতাহতের ঘটনা ঘটেছে। তবে আরেকটি সূত্র জানিয়েছে, নিহতরা চোরাই পণ্য পাচারের সঙ্গে জড়িত ছিলেন এবং মাদক আনতে গিয়ে সীমান্তের চোরাই পথে চলাচলের সময় বিস্ফোরণের শিকার হন। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মোজাম্মেল হক বলেন, দুর্গম সীমান্ত এলাকা হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে ও মরদেহ উদ্ধার করতে সময় লাগছে। বর্তমানে বিজিবি, গ্রাম পুলিশ ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চলছে।

এনএনবাংলা/