সাম্প্রতিক
‘তিন নম্বর জন ডান’, পরীমণির কোলে থাকা নবজাতক নিয়ে জল্পনা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, সিফাতের জামিন নামঞ্জুর বিরামপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি-গ্রামবাসী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি হরমুজের বাইরেও ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণার হুঁশিয়ারি দিল ইরান সাভারে এসআই আলতাফ হত্যা মামলায় মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা ডিএমপির উপপুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলি বিদেশ ভ্রমণ: ডলার এনডোর্সমেন্টে নতুন নির্দেশনা বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির
Skip to content

বেরোবির মেইন গেইটের সামনে যানবাহন পার্কিং ও দোকানপাট নিষিদ্ধ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) মেইন গেইটের সামনের পরিবেশ সুরক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে সকল ধরনের যানবাহন পার্কিং এবং দোকানপাট স্থাপন নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (৭ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটের সামনের পরিবেশ রক্ষা, সৌন্দর্য বজায় রাখা এবং চলাচলের সুবিধা নিশ্চিত করতে ওই এলাকায় সকল ধরনের যানবাহন পার্কিং ও দোকানপাট স্থাপন নিষিদ্ধ করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সৌন্দর্য ও শৃঙ্খলা ক্ষুণ্ন করে এমন কোনো দোকান বা কার্যক্রম গেইটের সামনে পরিচালনা করতে দেওয়া হবে না। এ বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।