প্রতিরক্ষা খাতে বরাদ্দ ৪২,২৯১ কোটি টাকা, এ বছর বাড়ল ১,৫৯৩ কোটি
আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে ৪২ হাজার ২৯১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে ৪০ হাজার ৬৯৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব থাকলেও সংশোধিত বাজেট ছিল ৪০ হাজার ৫০২ কোটি টাকা। সে হিসেবে চলতি অর্থবছরের তুলনায় প্রতিরক্ষা খাতে বরাদ্দ ১ হাজার ৫৯৩ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট বক্তৃতায় প্রতিরক্ষা খাতে বাড়তি বরাদ্দের এ প্রস্তাব তুলে ধরা হয়।
প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা সার্ভিসের পরিচালন ব্যয় বাবদ ৩৮ হাজার ৭২১ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয়ের জন্য ১ হাজার ৬১১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য সার্ভিসের পরিচালন ব্যয়ের জন্য ১ হাজার ৯৫৯ কোটি টাকা ধরা হয়েছে।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবারের বিএনপি সরকারের প্রথম বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট।
এনএনবাংলা/
