সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

আসামে ভূমিকম্প, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত

ছবি: সংগৃহীত

ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলার সিলচর এলাকার কাছে ৪ দশমিক ৫ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ৪৭ কিলোমিটার দূরে হওয়ায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে।

জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল আসামের কাছাড় জেলায়, সিলচর শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। অগভীরে সংঘটিত হওয়ায় উপকেন্দ্রের আশপাশের এলাকায় কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সিলেট, ময়মনসিংহ এবং রাজধানী ঢাকার কয়েকটি এলাকায় কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে বাংলাদেশসহ আশপাশের অঞ্চল কেঁপে ওঠে। সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভুটানে। সাম্প্রতিক সময়ে একের পর এক ভূমিকম্পের ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে।

এনএনবাংলা/