সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

রাইলি মেরেডিথের করা শর্ট বলটি পুল করেছিলেন মেহেদী হাসান মিরাজ। বলটি যখন আকাশে ভাসছিল, তখনই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ধারাভাষ্যকক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত বলটি সীমানা পেরিয়ে ছক্কা হলে রচিত হয় নতুন ইতিহাস। মিরাজের সেই ছক্কাতেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।

ছয়বারের ওয়ানডে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া ২০২৩ সালের বিশ্বকাপ জয়ের পর থেকে আইসিসি ইভেন্টে প্রত্যাশিত সাফল্য পায়নি। বাংলাদেশ সফরে দলটি খেলছে ট্রাভিস হেড, মিচেল মার্শ, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের মতো তারকা ক্রিকেটারদের ছাড়াই। তবে সেই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে ৫ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।

এখন বাংলাদেশের সামনে আরেকটি লক্ষ্য—অস্ট্রেলিয়াকে বাংলাওয়াশ করা। আগামী ১৪ জুন শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজ জয়ের মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে টেস্ট খেলুড়ে প্রায় সব দেশের বিপক্ষেই সিরিজ জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ। এখন শুধু ইংল্যান্ডের বিপক্ষেই ওয়ানডে সিরিজ জয়ের অপেক্ষা। এর আগে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছে টাইগাররা।

বৃষ্টির কারণে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বাংলাদেশের সামনে ৪১ ওভারে ১৯২ রানের লক্ষ্য নির্ধারণ করা হয়। একাদশে একটি পরিবর্তন এনে সাইফ হাসানের জায়গায় ওপেনিংয়ে নামানো হয় সৌম্য সরকারকে। তবে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলেই জ্যাভিয়ের বার্টলেটের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে শূন্য রানে ফেরেন তানজিদ হাসান তামিম।

প্রথম উইকেট হারানোর পর সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দায়িত্বশীল ব্যাটিং করেন। অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে ধৈর্য ও আক্রমণের মিশেলে এগিয়ে যেতে থাকেন তারা। দ্বিতীয় উইকেটে ৯৩ বলে ৮৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের ভিত শক্ত করেন এই দুই ব্যাটার।

অবশেষে ম্যাট রেনশের বলে সৌম্য সরকারের বিদায়ে ভাঙে জুটি। ১৬তম ওভারের পঞ্চম বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে স্লিপে জ্যাভিয়ের বার্টলেটের হাতে ক্যাচ দেন তিনি। এরপর কিছুক্ষণ পর বিদায় নেন নাজমুল হোসেন শান্তও। তবে তাদের গড়া ভিত্তির ওপর দাঁড়িয়ে সহজেই জয় নিশ্চিত করে বাংলাদেশ এবং ইতিহাসের পাতায় নাম লেখায় টাইগাররা।

এনএনবাংলা/