সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

বিশ্বকাপের উদ্বোধন

শাকিরার ‘দাই দাই’ গানের তালে ফুটবল মহোৎসব শুরু

জমকালো সাংস্কৃতিক আয়োজন, বিশ্বসঙ্গীতের তারকাদের পরিবেশনা এবং হাজারো দর্শকের উচ্ছ্বাসে পর্দা উঠল ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বিশ্বকাপের মহাযজ্ঞ।

উদ্বোধনী অনুষ্ঠানের নির্ধারিত সূচি অনুযায়ী মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও প্রায় ১৪ মিনিট দেরিতে পর্দা ওঠে অনুষ্ঠানের। তবে সামান্য বিলম্ব হলেও আয়োজনের জাঁকজমকে কোনো ঘাটতি ছিল না। প্রায় ১৭ মিনিটের মনোমুগ্ধকর অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের শুরুতেই মঞ্চ মাতান মেক্সিকোর জনপ্রিয় ব্যান্ড ‘মানা’ । ১৯৮১ সালে গঠিত এই ব্যান্ডের প্রাণবন্ত পরিবেশনা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

এরপর মঞ্চে আসেন ভেনেজুয়েলার গায়ক ও গীতিকার ড্যানি ওশান। ইউটিউবের মাধ্যমে সংগীতজীবন শুরু করা এই শিল্পী ঐতিহ্যবাহী মেক্সিকান পোশাকে সজ্জিত নৃত্যশিল্পীদের সঙ্গে ‘পার্তিদাজো’ গান পরিবেশন করেন। তার পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

পরে মঞ্চে ওঠেন বিশ্বখ্যাত লাতিন সংগীতশিল্পী জে বালভিন। যিনি কার্ডি বি–র জনপ্রিয় গান ‘আই লাইক ইট’-এ অংশ নিয়েছিলেন। গানটিতে নাইজেরিয়ার শিল্পী বার্না বয়ও ছিলেন। তার উপস্থিতিতেও দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

তবে পুরো অনুষ্ঠানের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত ছিল কলম্বিয়ান পপ তারকা শাকিরা’র মঞ্চে আগমন। দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে তিনি মঞ্চে উঠে পরিবেশন করেন বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘লেটস গো’। শাকিরার গানের তালে তালে গলা মেলায় পুরো আজতেকা স্টেডিয়াম। তার পরিবেশনার মধ্য দিয়েই শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা।

এবার শুরু হলো মূল লড়াইয়ের অপেক্ষা। ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত বিশ্বকাপের যাত্রা শুরু হচ্ছে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে।

এনএনবাংলা/