সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে মাঠে নামছে কানাডা, প্রতিপক্ষ বসনিয়া

ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের স্বাগতিক দেশ কানাডা নিজেদের মাটিতে ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে মাঠে নামছে। শুক্রবার (১২ জুন) রাত ১টায় বি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে কানাডা। ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।

দুই দলই এবার প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়ে টুর্নামেন্ট শুরু করছে। তবে কানাডার সামনে চ্যালেঞ্জটা বেশ কঠিন। ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপে অংশ নিয়ে মোট ছয়টি ম্যাচ খেললেও একটিতেও জয়ের মুখ দেখেনি উত্তর আমেরিকার দেশটি। তবে কোচ জেসি মার্শের অধীনে সাম্প্রতিক সময়ের উন্নতি এবং কোপা আমেরিকার সেমিফাইনালে ওঠার সাফল্য দলটিকে নতুন আত্মবিশ্বাস জুগিয়েছে।

চোটের কারণে উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না কানাডার অধিনায়ক আলফোনসো ডেভিস। হাঁটুর চোটে পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন মিডফিল্ডার মার্সেলো ফ্লোরেস। ফলে আক্রমণভাগে দলের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছেন দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা জোনাথন ডেভিড। এছাড়া ২০২২ বিশ্বকাপ মিস করা গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপো এবার প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন।

অন্যদিকে ইউরোপিয়ান প্লে-অফে ইতালিকে টাইব্রেকারে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নেয় বসনিয়া ও হার্জেগোভিনা। দলটির নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ স্ট্রাইকার এদিন জেকো, যিনি ২০১৪ বিশ্বকাপেও দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। তার সঙ্গে রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন অভিজ্ঞ ডিফেন্ডার সিয়াদ কোলাসিনাচ।

এনএনবাংলা/