সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

শাকিরার রেকর্ড ভেঙে বিশ্বকাপ মাতাতে প্রস্তুত নোরা ফাতেহি

ছবি: সংগৃহীত

মেক্সিকো সিটির জমকালো উদ্বোধনের পর এবার ২০২৬ ফিফা বিশ্বকাপের আরেক আয়োজক দেশ কানাডায় বসছে বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজন। টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকছেন বলিউড সেনসেশন নোরা ফাতেহি।

বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে কানাডার উদ্বোধনী ম্যাচের আগে শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে অনুষ্ঠানটি।

উদ্বোধনী মঞ্চে ওঠার আগেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন নোরা ফাতেহি। ফিফা বিশ্বকাপের অফিসিয়াল গান ‘সির সির’ মুক্তির মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ইউটিউবে ২ কোটির বেশি ভিউ অর্জন করে নতুন রেকর্ড গড়েছে। এই সাফল্যের মাধ্যমে গানটি ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম দিনে সবচেয়ে বেশি দেখা থিম সংয়ের মর্যাদা পেয়েছে।

এর আগে এবারের বিশ্বকাপ উপলক্ষে প্রকাশিত শাকিরার অফিসিয়াল গান ‘ডাই ডাই’ প্রথম ২৪ ঘণ্টায় ৮.২ মিলিয়ন ভিউ পেয়েছিল। সেই রেকর্ড ভেঙে প্রায় দ্বিগুণেরও বেশি দর্শকসংখ্যা অর্জন করেছে নোরার ‘সির সির’, যা ইতোমধ্যে বিশ্বসংগীত অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

গানটির সাফল্যের পেছনে রয়েছে আন্তর্জাতিক সহযোগিতা। নোরা ফাতেহির সঙ্গে এই গানে কাজ করেছেন ফরাসি শিল্পী ভেজিড্রিম এবং ক্যালিফোর্নিয়াপ্রবাসী বাংলাদেশি-আমেরিকান সংগীত প্রযোজক ও ডিজে সঞ্জয়। টরন্টোর উদ্বোধনী মঞ্চেও ভেজিড্রিম ও ডিজে সঞ্জয়কে সঙ্গে নিয়েই লাইভ পারফর্ম করবেন নোরা।

এই অর্জন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নোরা ফাতেহি বলেন, “এটি আমার জীবনের অত্যন্ত বিশেষ একটি মুহূর্ত। এই প্রজেক্টের মাধ্যমে আমি আমার মরক্কান ও কানাডিয়ান শিকড়ের পাশাপাশি ভারত ও দক্ষিণ এশিয়ার মানুষের ভালোবাসাকে এক সুতোয় গাঁথতে পেরেছি। পর্দার পেছনের ভারতীয় প্রতিনিধিত্ব আমাদের কাজকে বিশ্বমঞ্চে আরও অনন্য করে তুলেছে। সংগীতের মাধ্যমে পূর্ব ও পশ্চিমকে এক করার এটি একটি সুন্দর প্রয়াস।”

কানাডার বহুসাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে নোরা ফাতেহির পাশাপাশি পারফর্ম করবেন বিশ্বখ্যাত শিল্পী অ্যালানিস মরিসেট, অ্যালেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুলে এবং উইলিয়াম প্রিন্স। আয়োজকদের আশা, বিশ্বকাপের এই উদ্বোধনী অনুষ্ঠান ফুটবল ও সংগীতপ্রেমীদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।

এনএনবাংলা/