Skip to content

Upcoming
Spain
0-0
Cape Verde
Source: ESPN

আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

স্বাস্থ্যমন্ত্রীর পিছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছি প্রমাণ করতে হবে

সংবাদ সম্মেলনে আদ্-দ্বীন হাসপাতালে নির্বাহী পরিচালক। ছবি: সংগৃহীত

আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী যদি দাবি করে থাকেন যে আদ্-দ্বীন হাসপাতাল তার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, তাহলে সেই অভিযোগের প্রমাণ তাকেই দিতে হবে।

সোমবার (১৫ জুন) বিকেলে আদ্-দ্বীন হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

উল্লেখ্য, গত শনিবার স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে।’ মন্ত্রীর ওই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডা. শেখ মহিউদ্দিন বলেন, ‘আমি কেন মন্ত্রীর পেছনে ঘুরব? যদি তিনি এ ধরনের কোনো কথা বলে থাকেন, তাহলে সেটি তাকেই প্রমাণ করতে হবে। লাইসেন্স সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীকে কোনো ধরনের অর্থ দেওয়ার চেষ্টা করেনি আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ।’

তিনি জানান, লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। এ বিষয়ে আগামীকালই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।

সংবাদ সম্মেলনে আদ্-দ্বীন হাসপাতাল ও ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ৭২ ঘণ্টার মধ্যে রোগী স্থানান্তরের কথা থাকলেও বর্তমানে হাসপাতালের আইসিইউতে ৫ জন, এনআইসিইউতে ৩৬ জন এবং শিশু ও গাইনি বিভাগ মিলিয়ে মোট ৬০ জন রোগী ভর্তি রয়েছেন।

হাসপাতালের জন্য প্রকৌশলীদের পরামর্শ অনুযায়ী কার্বন ডাই-অক্সাইড ওয়াশ আউটের কাজ চলমান রয়েছে। নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন আশা প্রকাশ করে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে সব কার্যক্রম সম্পন্ন হবে।

এনএনবাংলা/