সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

থাইল্যান্ডে আটকে পড়া ৬১ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছে

নিজস্ব প্রতিবেদক:

করোনা সংক্রমণ পরিস্থিতিতে থাইল্যান্ডে আটকে পড়া ৬১ বাংলাদেশি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকা পৌঁছান।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, থাইল্যান্ডে আটকে পড়া ৬১ বাংলাদেশির সঙ্গে থাইল্যান্ডসহ অন্য দেশের নাগরিকরাও রয়েছেন।

এদিকে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে সহায়তার জন্য থাই সরকারকে ধন্যবাদ জানিয়েছেন থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ আব্দুল হাই।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে এ নিয়ে গত এক বছরে ১৪ দফায় থাইল্যান্ড থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হলো।