




শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রেফতার হওয়া নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রসহ আত্মসমর্পণ করা চার আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৪ জুন) ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। বিষয়টি আদালত সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
এর আগে একই দিন ভোরে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেফতার করে আদালতে হাজির করে। পরে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। একই মামলার অপর তিন আসামিও আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে আদালত চারজনেরই জামিন মঞ্জুর করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আফতাব অটোমোবাইলসের এক সাবেক কর্মকর্তার প্রায় ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করার অভিযোগে দায়ের করা শ্রম আইনের মামলায় সাজেদুল ইসলাম শুভ্রের বিরুদ্ধে ঢাকার প্রথম শ্রম আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।
এর আগে মঙ্গলবার রাত থেকেই সাজেদুল ইসলাম শুভ্রের বাসার সামনে অবস্থান নেয় পুলিশ। তবে গভীর রাত পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাসার ভেতরে প্রবেশ করতে পারেননি। পরে বুধবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।
মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এনএনবাংলা/পিএইচ
Tags: গ্রেফতারজামিননাভানা গ্রুপভাইস চেয়ারম্যান
এ সম্পর্কিত আরও পড়ুন