সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

হাউস্টনে অ্যাস্ট্রোওয়ার্ল্ড উৎসবে নিহত ৮

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হাউস্টনে অ্যাস্ট্রোওয়ার্ল্ড উৎসবে মানুষের হুড়োহুড়িতে কমপক্ষে আটজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
হাউস্টনের ফায়ার সার্ভিস বিভাগের প্রধান স্যামুয়েল পেনা সংবাদ সম্মেলনে বলেন, র‍্যাপার ট্রাভিস স্কট গান পরিবেশন করলে একদল মানুষ শুক্রবার রাত ৯টার দিকে মঞ্চের দিকে যাওয়ার চেষ্টা করে। এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ অচেতন হয়ে নিচে পড়ে যায় এবং এতে আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অ্যাস্ট্রোওয়ার্ল্ড উৎসব হলো দু’দিন ব্যাপী সংগীত অনুষ্ঠান যা হাউস্টনে শুক্র ও শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা। তবে অনেক মানুষ আহত হলে অনুষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়।
পেনা বলেন, ১৭ জন মানুষকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১১ জন হৃদরোগে আক্রান্ত হন। এছাড়া অনেক মানুষকে এনআরজি পার্কের ফিল্ড হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
প্রায় ৫০ হাজার মানুষ এ সংগীত উৎসবে অংশ নেয় বলে জানান তিনি।
ফায়ার সার্ভিস প্রধান বলেন, কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানতে পারেনি। একজন মেডিকেল পরীক্ষক বিষয়টি তদন্ত করবেন। শনিবার সকাল পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।