সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ভারতে কোভিড হাসপাতালে আগুনে ১০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

ভারতের মহারাষ্ট্র প্রদেশের একটি কোভিড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আগুন লেগে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকালে প্রদেশটির আহমেদনগর জেলার সরকারি একটি হাসপাতালের আইসিইউতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জেলা প্রশাসনের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা জানান, আগুন নেভাতে দমকলকর্মীদের কয়েক ঘণ্টা লাগে।
তিনি বলেন, ‘১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা অধিকাংশই রোগী। এছাড়া একজন আগুনে পুড়ে আহত হয়েছেন। বাকি রোগীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।’
ফায়ার সার্ভিস কর্মকর্তারা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। এক ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, ‘তদন্ত করে মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হবে।’
এর আগে মে মাসে ভারতের গুজরাটের একটি কোভিড হাসপাতালে আগুন লেগে ১৮ জন এবং মার্চে মুম্বাইয়ের একটি হাসপাতালে আগুন লেগে ১০ করোনা রোগী মারা যান।