সাম্প্রতিক
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে আটক শতাধিক আন্দোলন উত্তাল চুয়েট, নতুন ভিসিকে ‘রেড কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা ধানমন্ডিতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩ নেপালে ভয়াবহ বন্যার এক মাস: নিহত ১,৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার ডেঙ্গুতে বেড়েই চলছে মৃত্যু, একদিনে ৮ প্রাণহানি বেসামরিক পারমাণবিক সহযোগিতা: ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই’ এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল আল-জাজিরার ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার ৪ হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ, সরাসরি ‘না’ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো?
Skip to content

এইচএসসির প্রশ্নপত্র নিয়ে গুজব ছড়ালে তাৎক্ষণিক আটক: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব ছড়ানো বা ভিত্তিহীন বিরূপ মন্তব্য করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে পুলিশ আটক করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (২৬ জুন) বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এবার কেউ যদি প্রশ্নপত্র নিয়ে বিরূপ মন্তব্য করেন, তাহলে পুলিশ তাকে সঙ্গে সঙ্গে আটক করবে। এরপর তদন্তের মাধ্যমে যাচাই করা হবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না। তিনি বলেন, ‘মিডিয়ায় বা সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ যদি প্রশ্নপত্র আউট হয়েছে বলে প্রচার করে, তাহলে তাকে তাৎক্ষণিকভাবে কাস্টডিতে নিয়ে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’

তিনি আরও বলেন, ‘সাইবার আইন না থাকায় অতীতে এ ধরনের ভিত্তিহীন দাবি প্রচারকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। কিন্তু মিথ্যা অপপ্রচার চালিয়ে দেশের শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করার সুযোগ কাউকে দেওয়া হবে না। ভাইরাল হওয়ার জন্য গুজব ছড়ানোও বরদাশত করা হবে না।’

মতবিনিময় সভার শুরুতে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন কলেজের ফলাফল বিষয়ে সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের মতামত শোনেন শিক্ষামন্ত্রী।

সভায় স্বাগত বক্তব্য দেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ। এ সময় দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/