সাম্প্রতিক
Skip to content

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে, খেলা কবে?

গ্রুপপর্বের তিনটি ম্যাচেই ড্র করেছে কেপ ভার্দে। জয়ের দেখা না পেলেও অপরাজিত থেকেই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দ্বীপরাষ্ট্রটি। তবে শেষ ষোলো নয়, রাউন্ড অব ৩২-এ তাদের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা—প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

শনিবার (২৭ জুন) গ্রুপপর্বের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে মাঠে নামে কেপ ভার্দে। নকআউট নিশ্চিত করতে তাদের প্রয়োজন ছিল অন্তত একটি ড্র। সেই লক্ষ্য পূরণ করে ৯০ মিনিটের লড়াই শেষে গোলশূন্য সমতায় মাঠ ছাড়ে দলটি।

গ্রুপের অন্য ম্যাচে স্পেন ১-০ গোলে হারায় উরুগুয়েকে। এই জয়ে স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ করে, আর বিদায় নেয় উরুগুয়ে। অন্যদিকে, দ্বিতীয় স্থান নিশ্চিত করে নকআউটে ওঠে কেপ ভার্দে।

অন্যদিকে, জে গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। গ্রুপপর্বে আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে শীর্ষস্থান দখল করে লিওনেল মেসির দল। সূচি অনুযায়ী, এইচ গ্রুপের রানার্সআপ কেপ ভার্দের সঙ্গেই এখন তাদের লড়াই।

আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার রাউন্ড অব ৩২-এর ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৪ জুলাই। মিয়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে দুই দল।

এনএনবাংলা/পিএইচ