সাম্প্রতিক
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে আটক শতাধিক আন্দোলন উত্তাল চুয়েট, নতুন ভিসিকে ‘রেড কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা ধানমন্ডিতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩ নেপালে ভয়াবহ বন্যার এক মাস: নিহত ১,৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার ডেঙ্গুতে বেড়েই চলছে মৃত্যু, একদিনে ৮ প্রাণহানি বেসামরিক পারমাণবিক সহযোগিতা: ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই’ এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল আল-জাজিরার ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার ৪ হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ, সরাসরি ‘না’ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো?
Skip to content

হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা, হুমকিতে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

ছবি: সংগৃহীত

ওমান উপকূলে একটি পণ্যবাহী জাহাজে ইরানের ড্রোন হামলার পর গতকাল ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরানও মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে নতুন করে হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (২৭ জুন) যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ইউকেএমটিও জানায়, হরমুজ প্রণালিতে চলাচলরত একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত একটি বস্তু আঘাত হেনেছে। জাহাজটির ক্যাপ্টেন হামলার বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছেন।

ক্যাপ্টেনের ভাষ্য অনুযায়ী, অজ্ঞাত বস্তুটি ট্যাংকারটির কমান্ড সেন্টারের ওপর আঘাত করে। তবে এতে জাহাজের সব নাবিক নিরাপদ রয়েছেন এবং হামলার কারণে কোনো ধরনের পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউকেএমটিও জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও হামলার উৎস শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যে বাহরাইন অভিযোগ করেছে, শনিবার সকালে ইরান তাদের ভূখণ্ড লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। তবে ড্রোনগুলো সরাসরি কোনো স্থাপনায় আঘাত করেছে কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি।

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি দেশটির ভৌগোলিক অখণ্ডতা ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

মন্ত্রণালয়ের দাবি, হামলায় ইরান একাধিক ড্রোন ব্যবহার করেছে। তবে ড্রোনগুলোর নির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, এই ড্রোন হামলার কারণে সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়েছে। পাশাপাশি, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমিয়ে আনার লক্ষ্যে নেওয়া আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্যোগও এ ঘটনায় হুমকির মুখে পড়েছে।

সূত্র: আলজাজিরা

এনএনবাংলা/পিএইচ