সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

নাটোরে মোবাইলে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে গরু ব্যবসায়ী মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইল ফোনে কথা বলতে বলতে ট্রেনে কাটা পড়ে মধু (৫০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার মালঞ্চি রেলস্টেশন ও মালঞ্চি বাজার লেভেল ক্রসিংয়ের মাঝামাঝি গরুহাট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মধু (৫০) পার্শ্ববর্তী লালপুর উপজেলার আব্দুলপুর পশ্চিমপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মধু পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। গরু কেনাবেচার জন্য তিনি নিয়মিত মালঞ্চি গরুর হাটে আসতেন। শনিবার বিকেলে গরুর হাটে এসে তিনি রেললাইনে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এসময় লালমণিরহাট থেকে ছেড়ে আসা দ্রুতগতির ‘লালমণি এক্সপ্রেস’ ট্রেনটি ওই স্থান অতিক্রম করছিল। মোবাইল ফোনে মগ্ন থাকায় তিনি ট্রেনের আগমন বা হুইসেল খেয়াল করতে পারেননি। ট্রেনটি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে শান্তাহার রেলওয়ে থানার একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।

এ বিষয়ে শান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। পরবর্তী বাংলাবান্দা এক্সপ্রেসে করে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে