সাম্প্রতিক
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে ১১ এমপির রিট এই বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব ১২ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় নতুন ক্লু, মিলল সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড আক্রান্ত, মৃত্যু ৩ নেপালে ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু থার্ড টার্মিনাল চালু করতে আরও ৯০২ কোটি টাকা প্রয়োজন: বিমানমন্ত্রী যতটা পাপ কামিয়েছি, সব ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই: পপি গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, কী জানা যাচ্ছে?
Skip to content

আত্মসমর্পণের সুযোগ নেই, শেখ হাসিনা দেশে আসলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনগতভাবে আত্মসমর্পণের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, আগামী ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, যাদের বিরুদ্ধে সাজা কার্যকর হয়েছে, তাদের দেশে ফিরিয়ে এনে আইন অনুযায়ী সেই সাজা বাস্তবায়ন করা হবে। বাংলাদেশের মানুষও সেটিই প্রত্যাশা করে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী আগেই এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন। যেহেতু শেখ হাসিনার সাজা হয়েছে, তাই একজন দণ্ডপ্রাপ্ত আসামির আইনগতভাবে আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তিনি দেশে প্রবেশ করলেই গ্রেপ্তার হবেন। সরকারের লক্ষ্য হলো প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছা প্রয়োজন। তাঁর দাবি, শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে পলাতক হিসেবে অবস্থান করছেন এবং সেখানে তাঁর কোনো বৈধ স্ট্যাটাস নেই। এছাড়া তাঁর কাছে কোনো পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট না থাকায় দেশে ফিরতে হলে অবশ্যই ছবিযুক্ত পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর প্রসঙ্গে জানতে চাইলে শামা ওবায়েদ ইসলাম বলেন, নতুন কোনো সফরের তারিখ এখনো নির্ধারিত হয়নি। সম্প্রতি তিনি দুটি দেশ সফর শেষে ফিরেছেন। পর্যায়ক্রমে অন্যান্য দেশেও সফর করবেন।

রোহিঙ্গা সংকট নিয়ে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে সমস্যাটি আরও জটিল হয়েছে। এ সংকটের টেকসই সমাধানে আসন্ন জাতিসংঘ অধিবেশনে বিষয়টি আরও জোরালোভাবে তুলে ধরা হবে। পাশাপাশি সরকারি, বেসরকারি, কূটনৈতিক ও অকূটনৈতিক—সব ধরনের চ্যানেলে আলোচনা অব্যাহত রয়েছে।

এনএনবাংলা/