সাম্প্রতিক
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে ১১ এমপির রিট এই বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব ১২ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় নতুন ক্লু, মিলল সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড আক্রান্ত, মৃত্যু ৩ নেপালে ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু থার্ড টার্মিনাল চালু করতে আরও ৯০২ কোটি টাকা প্রয়োজন: বিমানমন্ত্রী যতটা পাপ কামিয়েছি, সব ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই: পপি গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, কী জানা যাচ্ছে?
Skip to content

স্পেন নাকি আর্জেন্টিনা, বিশ্বকাপের ট্রফি উঠবে কার হাতে?

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বের সব নজর এখন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকার শিরোপাধারী ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতিহাসে এই প্রথম বিশ্বকাপের ফাইনালে দেখা হচ্ছে দুই পরাশক্তির। তাই শিরোপা কার হাতে উঠবে, তা নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে।

এই মহারণকে সামনে রেখে নিজেদের পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস প্রকাশ করেছে ডাটা বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটা সুপার কম্পিউটার। তাদের বিশ্লেষণ অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে জয় পাওয়ার দৌড়ে আর্জেন্টিনার চেয়ে সামান্য এগিয়ে রয়েছে স্পেন।

অপটার হিসাব বলছে, স্পেনের জয়ের সম্ভাবনা ৪৫.১ শতাংশ। বিপরীতে আর্জেন্টিনার সম্ভাবনা ২৯.৪ শতাংশ। এছাড়া ম্যাচটি অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা রয়েছে ২৫.৪ শতাংশ।

তবে অপটার এই পূর্বাভাসকে চূড়ান্ত হিসেবে মানতে রাজি নন অনেক ফুটবলপ্রেমী। এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তাদের বেশ কয়েকটি পূর্বাভাস মিললেও, সেমিফাইনালে সেই হিসাব সঠিক হয়নি। তাই আর্জেন্টিনা সমর্থকদের বিশ্বাস, পরিসংখ্যান নয়, শেষ পর্যন্ত মাঠের পারফরম্যান্সই নির্ধারণ করবে বিশ্বকাপের ভাগ্য।

এই ফাইনাল আর্জেন্টিনার জন্য ইতিহাস গড়ারও সুযোগ। ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার হাতছানি রয়েছে তাদের সামনে। অন্যদিকে, ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে স্পেন।

একদিকে লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপের আবেগঘন অধ্যায়, অন্যদিকে তরুণ স্প্যানিশ দলের দুর্দান্ত ধারাবাহিকতা—সব মিলিয়ে এটি হতে যাচ্ছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রতীক্ষিত বিশ্বকাপ ফাইনালগুলোর একটি।

পরিসংখ্যান স্পেনকে সামান্য এগিয়ে রাখলেও, ফুটবলে শেষ কথা বলে মাঠের লড়াই। তাই মেটলাইফ স্টেডিয়ামে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত বিশ্বকাপের ট্রফি কার হাতে উঠবে, সেই উত্তর জানতে অপেক্ষা করছে গোটা ফুটবল বিশ্ব।

এনএনবাংলা/