সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

এক গ্রাম থেকেই ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জন, গ্রামবাসীর সংবর্ধনা

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এক গ্রাম থেকে ট্যালেন্টপুলসহ মোট ৮ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করায় তাদের সংবর্ধনা দিয়েছে গ্রামবাসী।

শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার ঘাটেশ্বরী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে এবং ঢাকাস্থ সখীপুর উপজেলা যুব সমিতির সাবেক সভাপতি সরওয়ার পারভেজের সঞ্চালনায় অন্যান্যদের ম‌ধ্যে বক্তব্য দেন সখীপুর সরকারি কলেজের সাবেক প্রভাষক মাইন উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি শহিদুল ইসলাম, বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান, সহযোগী অধ্যাপক ড. আরমান হোসেন, অধ্যক্ষ নাছির উদ্দিন, এডভোকেট শরিফুল ইসলাম, বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী এবং ঘাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া জমজ তিন সন্তানের মা শিক্ষিকা আর্জিনা বেগম।

বক্তারা বলেন, এক গ্রাম থেকে এত সংখ্যক শিক্ষার্থীর বৃত্তি অর্জন নিঃসন্দেহে গর্বের বিষয়। এই অর্জন অন্য শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগাবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের পথ তৈরি করবে। তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো পরিবেশ ছিল উৎসবমুখর।

এনএনবাংলা/