সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম

ছবি: সংগৃহীত

ইরান ও ওমানের মধ্যে আলোচনার পর হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থাকায় বিশ্ববাজারে আবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় রাত ১২টা ৫৬ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ৯১ সেন্ট বা ১ দশমিক ০৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৪৬ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৬১ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৭৯ ডলারে পৌঁছেছে।

এর আগে গত সপ্তাহে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় ব্রেন্ট ও ডব্লিউটিআই— উভয় ধরনের তেলের দামই ৭ শতাংশের বেশি কমেছিল। সে সময় ধারণা করা হয়েছিল, ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হতে যাচ্ছে এবং এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটি পুনরায় চালু হতে পারে।

সংযুক্ত আরব আমিরাতের তেল সংস্থা এডিএনওসি জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালীতে তাদের ১৫টি জাহাজে হামলা চালানো হয়েছে। চুক্তি বাস্তবায়নে ইরানের বেশ কিছু শর্ত এবং একাধিক হামলার পর বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে।

বিশ্বের মোট খনিজ তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি দিয়ে। এই রুটে বাণিজ্য স্বাভাবিক হওয়ার বিষয়ে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিশ্ববাজারে জ্বালানি তেলের এই অস্থিতিশীলতা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা।

এনএনবাংলা/এফএস