সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে ঢাবির ৫৮ শিক্ষক, তদন্ত কমিটি গঠন

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৮ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগের সত্যতা যাচাই করে করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ দিতে এই কমিটি কাজ করবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে আহ্বায়ক এবং বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. মোফাজ্জল হোসেন ও আইন অনুষদের ডিন ড. মোহাম্মদ ইকরামুল হককে সদস্য করে কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার লক্ষ্যে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষক গোপন তৎপরতায় যুক্ত ছিলেন। এসব প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ শিক্ষকের নাম থাকার কথা উল্লেখ করা হয়। এর মধ্যে ৫৮ শিক্ষকের নাম ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শনাক্ত ৫৮ শিক্ষকের বিষয়ে তদন্ত কমিটি অভিযোগগুলো খতিয়ে দেখবে। তদন্তে নতুন করে আরও কোনো শিক্ষকের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে তাদের বিষয়ও তদন্তের আওতায় আনা হবে।

এর আগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং তৎকালীন শাসনব্যবস্থাকে মদদ দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। কয়েকজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি ও বরখাস্তও করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে একাধিক শিক্ষক বয়কটের মুখে রয়েছেন।

নতুন এই তদন্ত কমিটি অভিযোগের সত্যতা যাচাই শেষে সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রয়োজনীয় সুপারিশ দেবে।

এনএনবাংলা/