সাম্প্রতিক
আসিফকে ঢাকা-১০ আসন দিতে জামায়াত আমিরকে ফোন দিয়েছিলেন ড. ইউনূস: রাশেদ শাহজালালে উড়োজাহাজের আসনের নিচে মিললো ২০ কোটি টাকার স্বর্ণের বার জিরো পয়েন্ট থেকে সদরঘাট সড়কে হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হরমুজ প্রণালীর নাম ‘ট্রাম্প প্রণালী’ করার প্রস্তাব ট্রাম্পের ফের ঊর্ধ্বমুখী সোনার দাম জামালপুরে বাস শ্রমিকদের কর্মবিরতি, চরম দুর্ভোগে যাত্রীরা ২০২৭ সালের বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা সুশান্ত সিং রাজপুতের সাবেক ব্যবস্থাপক দিশার মৃত্যুতে নতুন মোড় আজ সিরিয়ার মুখোমুখি বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল
Skip to content

২০২৭ সালের বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা

ছবি: সংগৃহীত

২০২৭ সালে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

তিনি জানান, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী টঙ্গীর ইজতেমা ময়দানে দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজন করা হবে। প্রথম পর্ব ৮, ৯ ও ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পূর্বনির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী টঙ্গীর ইজতেমা ময়দানে দুই পর্বে এই ধর্মীয় মহাসমাবেশ সম্পন্ন হবে। প্রথম পর্বের পর এক সপ্তাহের বিরতি রেখে পরবর্তী পর্ব শুরু করা হবে। বিশ্ব ইজতেমাকে ঘিরে দেশ-বিদেশ থেকে বিপুলসংখ্যক মুসল্লির সমাগম ঘটে থাকে, যা মাথায় রেখে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

প্রথম পর্বের ইজতেমায় জুবায়েরপন্থী আর দ্বিতীয় পর্বে সাদপন্থী পক্ষের অনুসারীরা অংশ নেবেন। দু‍‍`পক্ষের সাথে আলোচনার পর তারিখ নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি। এর মধ্যে ইজতেমায় মাওলানা সাদের আগমনের বিষয়টি ভিসা নীতি অনুসারে ধর্ম মন্ত্রণালয় দেখবে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।

এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী পরিস্থিতির উন্নতি করতে সময় লাগবে, তবে বর্তমান চিত্রে সরকার সন্তুষ্ট।

টঙ্গীর তুরাগ নদের তীরে প্রতিবছর অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় দেশ-বিদেশের বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।

এনএনবাংলা/এফএস