সাম্প্রতিক
উল্টোপথে মন্ত্রীর গাড়ি, থামিয়ে মামলা দিল ট্রাফিক পুলিশ ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর নিলামে বিক্রি হওয়া সম্পত্তিতে ‘ভ্যাট’ অবৈধ ঘোষণা হাইকোর্টের তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী ট্রাম্পের মুখ ১ ডলারে, শত বছরের রেকর্ড ভেঙে মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলা রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডায় ৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ অত্যন্ত শক্তিশালী ‘এল নিনো’র বিষয়ে জাতিসংঘের সতর্কবার্তা বেনজীরের অবস্থান জানতে ফের ইন্টারপোলে চিঠি
Skip to content

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল প্রতিমন্ত্রীর গাড়ি, আহত নারীর মৃত্যু

ছবি: সংগৃহীত

ঢাকা থেকে জয়পুরহাট যাওয়ার পথে বগুড়ার শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানক্ষেতে পড়ে গেছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি। শুক্রবার সকালে উপজেলার কিচক বড় ব্রিজের পূর্বপাশে হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রতিমন্ত্রী, তার স্ত্রী ও গাড়িচালক আহত হয়েছেন। দুর্ঘটনায় আহত এক পথচারী নারী পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত নারীর নাম ফিরোজা বেগম (৬০)। তিনি শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে প্রতিমন্ত্রী আব্দুল বারী ঢাকা থেকে তার নির্বাচনি এলাকা জয়পুরহাটের উদ্দেশে যাচ্ছিলেন। কিচক বড় ব্রিজের পূর্বপাশের হরিপুর এলাকায় পৌঁছালে শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধা ফিরোজা বেগম রাস্তা পার হচ্ছিলেন। তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে নেমে ধানক্ষেতে পড়ে যায়।

দুর্ঘটনার পর আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী হাঁটু ও দুই পায়ে আঘাত পেয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি জয়পুরহাটে তার নিজ বাড়িতে রয়েছেন। তার স্ত্রীও সামান্য আহত হয়েছেন। গাড়িচালকও দুর্ঘটনায় আহত হয়েছেন।

দুর্ঘটনার পর শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান জানিয়েছিলেন, প্রতিমন্ত্রী ও তার স্ত্রীকে বহনকারী গাড়িটি বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশের জমিতে পড়ে যায়। দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িটি তখনও উদ্ধার করা যায়নি।

দুর্ঘটনার বিষয়ে প্রতিমন্ত্রী আব্দুল বারী গণমাধ্যমকে বলেন, “আমরা রক্ষা পেয়েছি।” তিনি জানান, রাস্তা থেকে গাড়িটি ফসলের মাঠে পড়ে গিয়ে স্থির অবস্থায় দাঁড়িয়ে যায়। এতে তার হাঁটু ও দুই পায়ে ব্যথা পেয়েছেন।

এনএনবাংলা/