সাম্প্রতিক
আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে ছিলেন, জানালেন আসিফ আকবর অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশ গ‍্যাস সরবরাহ কমার পর বেড়েছে লোডশেডিং নিট ফেব্রিক আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি ট্রাম্পের নিজস্ব ঐতিহ্যবাহী সংস্কৃতির জাগরণ ঘটানোই আমাদের মহাপরিকল্পনা: রেজাউদ্দিন স্টালিন মদিনার সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবেন নারীরা রাজধানীতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু
Skip to content

খুলনার হোটেল টাইগার গার্ডেনে আগুন, ফায়ার অ্যালার্ম নিয়ে প্রশ্ন

খুলনার অভিজাত হোটেল টাইগার গার্ডেনের পঞ্চম তলার একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, হোটেলের পঞ্চম তলার দক্ষিণ পাশের একটি কক্ষ থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিডি) মোঃ মাসুদ সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং তিনি নিউ নেশন-কে বলেন, ওই কক্ষে স্বামী-স্ত্রী ছিলেন। তারা ঢাকা থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে হোটেলটিতে এসেছিলেন। শনিবার সকালে ফ্রেশ হয়ে বাইরে বের হওয়ার প্রস্তুতির সময় এসি থেকে ধোঁয়া বের হতে দেখে স্ত্রী স্বামীকে জানান। পরে তারা এবং আশপাশের অন্যরা দ্রুত নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

ডিডি মাসুদ সরদার জানান, অগ্নিকাণ্ডে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তবে ঘটনার পর হোটেলটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও ফায়ার অ্যালার্ম নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন বোর্ডার। তাদের অভিযোগ, তিন তারকা হোটেল হিসেবে পরিচিত হলেও অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা চোখে পড়েনি।
একজন বোর্ডারের ভাষায়, “নাম দিয়েছে ৩ স্টার, কাজ ১ স্টার হোটেলের মতো।”

অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা না ঘটলেও হোটেলটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

এনএনবাংলা/