সাম্প্রতিক
আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে ছিলেন, জানালেন আসিফ আকবর অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশ গ‍্যাস সরবরাহ কমার পর বেড়েছে লোডশেডিং নিট ফেব্রিক আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি ট্রাম্পের নিজস্ব ঐতিহ্যবাহী সংস্কৃতির জাগরণ ঘটানোই আমাদের মহাপরিকল্পনা: রেজাউদ্দিন স্টালিন মদিনার সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবেন নারীরা রাজধানীতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু
Skip to content

রাজধানীতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

ছবি: সংগৃহীত

দেশের পর্যটন, আতিথেয়তা ও  বিমান চলাচল খাতকে আন্তর্জাতিক বাজারে আরও শক্তিশালী করার লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে বাংলাদেশের বৃহত্তম পর্যটন মেলা ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট ২০২৬’।

বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস এসোসিয়েশন-বোটোয়ার আয়োজনে এ মেলা ৩ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী চলবে।

এ মেলায় দেশি-বিদেশি ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, এয়ারলাইনস, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি (ডিএমসি), পর্যটন সংস্থা ও বিভিন্ন ভ্রমণসেবা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের সাজানো স্টলে দেশ-বিদেশের বিভিন্ন গন্তব্যের ট্যুর প্যাকেজ, এয়ার টিকিট, হোটেল ও রিসোর্ট বুকিং, ভিসা সেবা এবং বিভিন্ন ভ্রমণসুবিধা ও বিশেষ অফার তুলে ধরা হচ্ছে।

আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে বাংলাদেশের শক্তিশালী অবস্থান গড়ে তুলতে এবং বৈশ্বিক পর্যটন শিল্পের সঙ্গে বাংলাদেশের সংযোগ জোরদার করার লক্ষ্যেই প্রথমবারের মত এই মেলা আয়োজন। ট্রাভেল মার্টে স্বাগতিক বাংলাদেশসহ ২০টি দেশের ১৩০টির বেশি এক্সিবিউটর, শতাধিক ট্যুরিজম স্টেকহোল্ডার ও ১৫ হাজার দর্শনার্থীর উপস্থিতি আশা করা হচ্ছে।

আয়োজনের প্রথম দিনেই বিভিন্ন স্টলে দেখা গেছে ভ্রমণপ্রেমীদের ভিড়। মেলার প্রথম দিন থেকেই বিভিন্ন স্টলে ছিল ভ্রমণপ্রেমীদের ভিড়। কেউ স্টলে দাঁড়িয়ে পছন্দের গন্তব্যের খোঁজ করছেন, কেউ বিভিন্ন প্যাকেজের সুযোগ-সুবিধা তুলনা করছেন, কেউ দেখছেন বিমানভাড়া, থাকার ব্যবস্থা ও ভিসার খরচ।

আয়োজকদের প্রত্যাশা, এবারের মেলায় প্রায় ১০০ প্রদর্শক, ৬০ জন ট্রেড বায়ার এবং ১৫ হাজার দর্শনার্থী অংশ নেবেন। ফলে এটি শুধু সাধারণ দর্শনার্থীদের জন্য ভ্রমণসেবা দেখার জায়গা নয়, পর্যটন ব্যবসার সঙ্গে জড়িতদের জন্যও বড় একটি মিলনস্থল হয়ে উঠেছে।

এনএনবাংলা/এফএস