সাম্প্রতিক
আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে ছিলেন, জানালেন আসিফ আকবর অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশ গ‍্যাস সরবরাহ কমার পর বেড়েছে লোডশেডিং নিট ফেব্রিক আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি ট্রাম্পের নিজস্ব ঐতিহ্যবাহী সংস্কৃতির জাগরণ ঘটানোই আমাদের মহাপরিকল্পনা: রেজাউদ্দিন স্টালিন মদিনার সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবেন নারীরা রাজধানীতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু
Skip to content

জ্বালানি সংকট কাটাতে বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প উৎসের সন্ধান করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশের ব্র্যান্ডিং নিয়ে ‘সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি’ নামের একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।

শামা ওবায়েদ বলেন, আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশ টেকসই জ্বালানি, জলবায়ু পরিবর্তন, প্রবাসী এবং রোহিঙ্গা সংকট নিয়ে পৃথক সেশন করবে। এসব বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ২০২৭ সালের মধ্যে সরকার ২ লাখ প্রবাসী কার্ড দেওয়ার পরিকল্পনা নিয়েছে। বৈদেশিক শ্রমবাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে পৃথক মাইগ্রেশন উইং গঠন করা হয়েছে।

তিনি বলেন, দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর পাশাপাশি প্রবাসী শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও জাতিসংঘের সাধারণ অধিবেশনে গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে।

বিদেশি বিনিয়োগ সহজ করতে পাসপোর্ট নীতিতেও পরিবর্তন আনার কথা জানান শামা ওবায়েদ। একই সঙ্গে ডিজিটাল রিসোর্স ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা হবে বলেও জানান তিনি।

রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক চাপ ছাড়া এই সংকট মোকাবিলা করা কঠিন হবে।

এনএনবাংলা/