সাম্প্রতিক
আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে ছিলেন, জানালেন আসিফ আকবর অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশ গ‍্যাস সরবরাহ কমার পর বেড়েছে লোডশেডিং নিট ফেব্রিক আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি ট্রাম্পের নিজস্ব ঐতিহ্যবাহী সংস্কৃতির জাগরণ ঘটানোই আমাদের মহাপরিকল্পনা: রেজাউদ্দিন স্টালিন মদিনার সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবেন নারীরা রাজধানীতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু
Skip to content

হাম ও উপসর্গে আরও ৪ মৃ’ত্যু, প্রা’ণহা’নি হাজার ছুঁইছুঁই

ছবি: সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে ও উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে তিনজন এবং নিশ্চিত হামে একজন মারা গেছেন। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯১ জনে।

শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৮৪৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে গত ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ১ লাখ ৬৩ হাজার ১০৫ জনের শরীরে।

একই সময়ে আরও ৭৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে দেশে নিশ্চিত হাম শনাক্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৪১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৯১ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছেন ১০০ জন।

বিভাগভিত্তিক হিসাবে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত ৪০১ জন মারা গেছেন। এরপর রয়েছে সিলেট বিভাগ, যেখানে মৃত্যুর সংখ্যা ১৫৪ জন।

এ ছাড়া হামের উপসর্গ নিয়ে বরিশাল বিভাগে ৫৬ জন, চট্টগ্রামে ৬৪ জন, খুলনায় ৩৫ জন, ময়মনসিংহে ৭৫ জন, রাজশাহীতে ৯২ জন এবং রংপুর বিভাগে ১৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পরিসংখ্যানে মৃত ব্যক্তিদের বয়সভিত্তিক তথ্য প্রকাশ করা হয়নি। রোগতত্ত্ববিদদের মতে, হাম যেকোনো বয়সী মানুষের হতে পারে। তবে শিশুদের এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি।

এনএনবাংলা/