সাম্প্রতিক
আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে ছিলেন, জানালেন আসিফ আকবর অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশ গ‍্যাস সরবরাহ কমার পর বেড়েছে লোডশেডিং নিট ফেব্রিক আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি ট্রাম্পের নিজস্ব ঐতিহ্যবাহী সংস্কৃতির জাগরণ ঘটানোই আমাদের মহাপরিকল্পনা: রেজাউদ্দিন স্টালিন মদিনার সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবেন নারীরা রাজধানীতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু
Skip to content

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

দেশের চলমান গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘No gas no bill, No service no tax’—অর্থাৎ গ্যাস না থাকলে বিল নয়, সেবা না মিললে কর নয়।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৭১ বিধিতে দেওয়া বক্তব্যেও দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রুমিন ফারহানা।

জনদুর্ভোগের চিত্র তুলে ধরতে গিয়ে তিনি বলেন, গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে মানুষ বলে— দুষ্টু লোকেরা বলে, অবশ্য ভালো লোক না— ‘টুকু আসে টুকু যায়’। এই আসে এই যায়, কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না।

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের এমন অনিশ্চয়তার কারণে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে বলেও বক্তব্যে তুলে ধরেন তিনি। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে গ্যাস ও নাগরিক সেবার বিপরীতে বিল ও কর প্রদানের বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন এই সংসদ সদস্য।

এনএনবাংলা/