সাম্প্রতিক
‘তিন নম্বর জন ডান’, পরীমণির কোলে থাকা নবজাতক নিয়ে জল্পনা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, সিফাতের জামিন নামঞ্জুর বিরামপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি-গ্রামবাসী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি হরমুজের বাইরেও ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণার হুঁশিয়ারি দিল ইরান সাভারে এসআই আলতাফ হত্যা মামলায় মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা ডিএমপির উপপুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলি বিদেশ ভ্রমণ: ডলার এনডোর্সমেন্টে নতুন নির্দেশনা বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির
Skip to content

‘নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্তাব ট্রাম্পের

কখনও হরমুজ প্রণালির নাম বদলের প্রস্তাব, কখনও কানাডার লেকের নাম পরিবর্তন—এবার যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যের নাম নিয়েও আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ মেক্সিকোর নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্তাব দিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, অনেকেই নিউ মেক্সিকোর নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ করার পরামর্শ দিয়েছেন। তার দাবি, সম্ভাবনাময় এই অঙ্গরাজ্যের মানুষের জন্য নামটি আরও মর্যাদাপূর্ণ ও সুন্দর। এমন প্রস্তাবকে তিনি ‘ভালোবাসেন’ বলেও মন্তব্য করেন।

তবে নিউ মেক্সিকোর গভর্নর মিশেল লুজান গ্রিশাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অঙ্গরাজ্যটির নাম পরিবর্তনের কোনো প্রশ্নই নেই। তার ভাষ্য, যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠারও আগে থেকেই ‘নিউ মেক্সিকো’ নামটি ব্যবহৃত হয়ে আসছে।

ট্রাম্পের সমালোচনা করে গভর্নর আরও বলেন, জ্বালানির দাম বেড়ে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে মার্কিন নাগরিকদের মনোযোগ সরাতেই তিনি এ ধরনের বিষয় সামনে আনছেন।

নিউ মেক্সিকোর নাম বদলের ধারণা কোথা থেকে?

মার্কিন কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিউ মেক্সিকোর নাম ‘নিউ আমেরিকা’ করার ধারণাটি মূলত ইন্টারনেটভিত্তিক একটি মজার প্রচারণা বা হোক্স থেকে ছড়িয়ে পড়ে। পরে সেই ধারণা নিয়েই প্রকাশ্যে মন্তব্য করেন ট্রাম্প।

ট্রাম্পের ‘নাম পরিবর্তন’ অভিযান

ভৌগোলিক স্থান ও গুরুত্বপূর্ণ স্থাপনার নাম পরিবর্তনের উদ্যোগ নিয়ে ট্রাম্প প্রশাসন এর আগেও আলোচনায় এসেছে।

২০২৫ সালের জানুয়ারিতে ক্ষমতায় ফেরার প্রথম দিনেই ট্রাম্প একটি নির্বাহী আদেশে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ করার উদ্যোগ নেন। তবে মেক্সিকোসহ বিভিন্ন পক্ষ এই নাম পরিবর্তন মেনে নেয়নি।

এরপর ২০২৬ সালের আগস্টের শেষ দিকে কানাডার সঙ্গে বাণিজ্যিক বিরোধের মধ্যেই অন্টারিও হ্রদের নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ করার নির্দেশ দেন ট্রাম্প। কানাডার কর্মকর্তা ও স্থানীয় নেতারাও এই পরিবর্তন প্রত্যাখ্যান করেন।

সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প স্ট্রেইট’ করার কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। অবশ্য কয়েক ঘণ্টার মধ্যেই তিনি জানান, এটি কোনো সিরিয়াস পরিকল্পনা ছিল না।

এবার সেই তালিকায় যুক্ত হলো নিউ মেক্সিকো। ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়িত হলে অঙ্গরাজ্যটির নতুন নাম হতে পারে ‘নিউ আমেরিকা’। তবে গভর্নরের কঠোর আপত্তির কারণে এই প্রস্তাব বাস্তবে কতটা এগোয়, সেটিই এখন দেখার বিষয়।

এনএনবাংলা/