সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে ‘অর্জনের এজেন্ডা’ ‘অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন’ জল্পনার অবসান, ৭ বছর পর ভারত সফরে শি জিনপিং বিলুপ্ত হলো র‌্যাব, সংসদে পাস ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বিল মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৪৯২ নিরপরাধ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বেসরকারি ব্যাংকের ৮২% খেলাপি ঋণ মাত্র ১০ ব্যাংকে
Skip to content

মেঘনায় নিখোঁজ দুই ব্যক্তির খোঁজে চলছে উদ্ধার তৎপরতা

মেঘনা নদীতে নিখোঁজ দুই বন্ধুর খোঁজে উদ্ধার অভিযানে অংশ নেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ছবি: বাসস

জেলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মেঘনা নদীর তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ হওয়া দুই বন্ধুর খোঁজে উদ্ধার অভিযান চলছে।

নিখোজের প্রায় ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও আমজাদ হোসেন (২৭) ও রাকিব আহমেদের (২২) সন্ধান এখনো মেলেনি।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উদ্ধার অভিযানে অংশ নেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এরআগে গতকাল বুধবার সন্ধ্যায় ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের বালুর মাঠ এলাকায় নদীর পাড়ে বসে আড্ডা দেওয়ার সময় তীর ধসে ডুবে যায় ৫ বন্ধু। পরে ৩ জন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন আমজাদ ও রাকিব।

নিখোঁজ আমজাদ ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. ইব্রাহিম মিয়ার ছেলে ও রাকিব শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবুল হোসেনের ছেলে।

ঘটনার পর স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও নৌ-পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। তবে রাত পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র বাসস’কে বলেন, দুই বন্ধুর নিখোঁজের বিষয়টি জানার পর কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসকে উদ্ধার কার্যক্রম চালানোর নির্দেশনা দেয়া হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান চলছে।

এদিকে, নিখোঁজদের উদ্ধার অভিযানের সার্বিক খোঁজ-খবর নিচ্ছেন-ভোলা-১ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি গণমাধ্যমকে জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার কার্যক্রম চালাতে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসকে ইতোমধ্যেই নির্দেশ দেয়া হয়েছে।