সাম্প্রতিক
Skip to content

আদানির বন্ধ ইউনিট চালু, দুপুরের মধ্যে বিদ্যুৎ পাবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে গিয়েছিল। সেই ত্রুটিপূর্ণ ইউনিট আজ সকালে পুনরায় চালু হয়েছে বলে জানিয়েছে আদানি কর্তৃপক্ষ।

আজ সকাল সাড়ে ১১ টায় এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে বিদ্যুৎকেন্দ্রটির ইউনিট-২ আজ সফলভাবে সকাল ৫ টা ১৭ মিনিটে চালু হয়েছে। কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ সময় ১৩ সেপ্টেম্বর রোববার সকাল ৫টা ১৭ মিনিটে সফলভাবে চালু করা হয়। এ দিন সকাল সাড়ে ১১টার মধ্যে জাতীয় গ্রিডের সঙ্গে ইউনিটটির সমন্বয় সম্পন্ন হওয়ার কথা। এতে দুপুরের মধ্যেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার হবে বলে আশা করা হচ্ছে।

আশা করা হচ্ছে এর ফলে গত কয়েক দিন ধরে চলা তীব্র বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিংয়ের ভোগান্তি অনেকটাই কমে আসবে।

এনএনবাংলা/এফএস