সাম্প্রতিক
নিজ কার্যালয়ে মারধরের শিকার আইইডিসিআরের পরিচালক ‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল তালেবান রমজানের আগে ভোজ্যতেলের দাম বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর লগি-বৈঠা সহিংসতার ২০ বছর: আওয়ামী লীগ ও জামায়াতের রক্তক্ষয়ী সংঘর্ষের আগে যা যা ঘটেছিল বেনজীরের দুর্নীতির মামলায় আরও ১২ জনের সাক্ষ্য ঋণখেলাপির পর ব্যাংক খাতে শুরু হয় ‘লুটপাটের সংস্কৃতি’: ওয়াহিদউদ্দিন মাহমুদ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৬৪ হত্যা হুমকির মামলা নিয়ে মুখ খুললেন তানজিন তিশা: ক্যারিয়ার ধ্বংসের চক্রান্তের অভিযোগ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: পুলিশ
Skip to content

এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল

ছবি: সংগৃহীত

লা লিগায় রায়ো ভায়েকানোকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করে জয়ে বড় অবদান রেখেছেন কিলিয়ান এমবাপ্পে। 

সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার (১২ সেপ্টেম্বর) ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল। ১৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। ডি-বক্সে আলভারো কারেরাস ফাউলের শিকার হলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পটকিক থেকে ভায়েকানোর গোলরক্ষক এমিলিয়ানো উদেরোকে পরাস্ত করতে কোনো ভুল করেননি ফরাসি ফরোয়ার্ড।

এর মাত্র তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। এবার গোল না করে সতীর্থ কারেরাসকে দিয়ে গোল করান এমবাপ্পে।

প্রথমার্ধ শেষ হওয়ার ১০ মিনিট আগে রিয়ালের তৃতীয় গোলটি আসে জুড বেলিংহামের পা থেকে। ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ কাট-ব্যাক পেয়ে বল জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধের শুরুতে সের্হিও কামেলো একটি গোল শোধ করে ভায়েকানোকে ম্যাচে ফেরার স্বপ্ন দেখান। তবে শেষ পর্যন্ত সেই আশা পূরণ হয়নি। যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন এমবাপ্পে।

চলতি লিগে এটি এমবাপ্পের ষষ্ঠ গোল। পাঁচ ম্যাচে চার জয় নিয়ে রিয়াল মাদ্রিদ পয়েন্ট তালিকায় বার্সেলোনার সঙ্গে সমান অবস্থানে পৌঁছেছে। অন্যদিকে, ঘরের মাঠে রায়ো ভায়েকানোর বিপক্ষে শেষ ১৫ ম্যাচে এটি রিয়ালের ১৪তম জয়।

এনএনবাংলা/এফএস