আদানির বন্ধ ইউনিট চালু, এবার রামপালে বিপত্তি

কয়লাসংকটে ভারতের ঝাড়খন্ডের আদানি বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিটটি আবার চালু হয়েছে। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ওই ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এদিকে রোববার বেলা সাড়ে ১১টার দিকে কারিগরি সমস্যার কারণে বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে যায়।
এতে কেন্দ্রটির উৎপাদন ৬০০ মেগাওয়াটের নিচে নেমে এসেছে। এর আগে পর্যাপ্ত কয়লা থাকায় কেন্দ্রটি থেকে ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। এর ফলে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে এসব তথ্য জানা গেছে।
রামপাল বিদ্যুৎকেন্দ্রের দায়িত্বশীল একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, কী কারণে ইউনিটটি বন্ধ হয়েছে, তা খুঁজে বের করতে কাজ চলছে। দ্রুত উৎপাদনে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। কেন্দ্রে কয়লার পর্যাপ্ত মজুত রয়েছে।
এনএনবাংলা/এফএস
