সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ আগামী সপ্তাহে

অনলাইন ডেস্ক :

আগামী শুক্রবার হবে বছরের শেষ এবং এ শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ। তবে এটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নয়, আংশিক চন্দ্রগ্রহণ। এ চন্দ্রগ্রহণ থাকবে সব মিলিয়ে ৩ ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড। একবিংশ শতাব্দীতে পৃথিবী থেকে সব মিলিয়ে ২২৮টি চন্দ্রগ্রহণ দেখা যাবে। এর পরবর্তী চন্দ্রগ্রহণ হবে ২০২২ সালের ১৬ মে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্যানুযায়ী, আগামী শুক্রবার বাংলাদেশ সময় বেলা আড়াইটার দিকে এই আংশিক চন্দ্রগ্রহণ হবে। ওই সময় লালচে রং ধারণ করবে চাঁদ। বাংলাদেশের প্রায় সব অঞ্চল থেকে ১৯ নভেম্বরের চন্দ্রগ্রহণ দেখা যাবে। আর রাজধানী ঢাকায় বিকেল ৫টা ১৩ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩ মিনিট পর্যন্ত এ চন্দ্রগ্রহণ দেখা যাবে। উত্তর আমেরিকার দেশগুলো থেকে এবারের গ্রহণ সবচেয়ে ভালো দেখা যাবে। অস্ট্রেলিয়া, পূর্ব এশিয়া, উত্তর ইউরোপ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও দেখা মিলবে এ চন্দ্রগ্রহণ। মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্য এবং মেক্সিকো থেকেও এ চন্দ্রগ্রহণ দেখা যাবে। পূর্ণিমার দিনে যখন সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী চলে আসে অর্থাৎ সূর্য-পৃথিবী-চাঁদ যখন এক সরলরেখায় হয়ে যায়, তখন চন্দ্রগ্রহণ হয়। এ ক্ষেত্রে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের দেখা মেলে। এ ছাড়া পৃথিবী ঘুরতে ঘুরতে সূর্য ও চাঁদের মাঝখানে চলে এলেও পুরোপুরি এক সরলরেখায় না থাকলে আংশিক চন্দ্রগ্রহণ হয়। এ ক্ষেত্রে চাঁদের একটা অংশ পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে।