সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মিয়ানমারে মার্কিন সাংবাদিকের ১১ বছরের কারাদন্ড

অনলাইন ডেস্ক :

মার্কিন সাংবাদিক ড্যানি ফেনস্টারকে (৩৭) ১১ বছরের কারাদন্ড দিয়েছেন মিয়ানমারের সামরিক আদালত। অভিবাসন আইন লঙ্ঘন, অবৈধ হস্তক্ষেপ ও ভিন্ন মতাবলম্বীদের আন্দোলনে উদ্বুদ্ধ করার দায়ে তাকে এ কারদন্ড দেওয়া হলো। ড্যানি ফেনস্টার ‘ফ্রন্টিয়ার মিয়ানমার’ নামের মিয়ানমারভিত্তিক একটি সংবাদমাধ্যমের ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। মে মাসে দেশটি ত্যাগের সময় ইয়াঙ্গুনে তাকে আটক করা হয়। খবর বিবিসির। এই সপ্তাহের শুরুতে ফেনস্টারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদের দুটি অভিযোগে আনা হয়েছিল, যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদন্ড। নতুন অভিযোগে তার বিচার শুরু হবে ১৬ নভেম্বর। মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে জান্তা সরকার। এরপর থেকেই দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। স্থানীয় নজরদারি সংস্থাগুলো বলছে, অভ্যুত্থানের পর থেকে জান্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন ১ হাজার ২০০ জনের বেশিবিক্ষোভকারী। মিয়ানমারের গণমাধ্যমগুলোকে চাপের মধ্যে রাখা হয়েছে। অভ্যুত্থানের পর থেকে শতাধিক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৩১ জন এখনো মিয়ানমারে বন্দী।