সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বাইসাইকেল চালিয়ে হাসপাতালে গিয়ে সন্তানের জন্ম দিলেন-এমপি

অনলাইন ডেস্ক :

বাইসাইকেল চালিয়ে হাসপাতালে গিয়ে সন্তানের জন্ম দিয়েছেন নিউজিল্যান্ডের এক নারী পার্লামেন্ট সদস্য (এমপি)। গত রোববার রাতে জুলি অ্যান জেনটার নামের ওই আইনপ্রণেতা নিজেই সামাজিক মাধ্যম ফেসবুকে এ তথ্য প্রকাশ করেন। বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, জুলি অ্যান জেনটার দেশটির গ্রিন পার্টির একজন পার্লামেন্ট সদস্য। গত রোববার রাতে তিনি সাইকেল চালিয়ে হাসপাতালে যান। সেখানে তিনি সন্তানের জন্ম দেন। কয়েক ঘণ্টা পর তিনি ফেসবুকে লিখেন, ‘ভোর ৩টা ৪ মিনিটে আমাদের পরিবারের নতুন সদস্যকে পেয়েছি। সাইকেল চালিয়ে হাসপাতালে আসার পরিকল্পনা ছিল না। কিন্তু শেষ পর্যন্ত সেটিই করতে হয়েছে।’ জুলি জেনটার বলেন, ‘আমরা স্বাস্থ্যবান ও হাস্যোজ্জ্বল একটি শিশু পেয়েছি। ও দেখতে ঠিক তার বাবার মতো হয়েছে। সে এখন ঘুমাচ্ছে।’ তবে জুলি জেনেটারের বেলায় এমন ঘটনা নতুন নয়। এর আগে ২০১৮ সালে এভাবে বাইসাইকেল চালিয়ে হাসপাতালে গিয়ে নিজের প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি।