সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন করোনা আক্রান্ত প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক :

চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মিলোস জেমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ অবস্থাতেও প্রধানমন্ত্রী নিয়োগের আনুষ্ঠানিকতা পালনে তিনি পিছু হটেননি। বিশেষভাবে তৈরি কাচের বাক্সে বসে প্রধানমন্ত্রী নিয়োগের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তিনি। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মিলোস জেমানের দেহে সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। বিভিন্ন অসুস্থতাজনিত কারণে দীর্ঘ সময় হাসপাতালে থাকা এই প্রেসিডেন্ট বর্তমানে করোনা থেকে সেড়ে উঠতে চিকিৎসা নিচ্ছেন। এরই মাঝে গত রোববার দেশটির মধ্য ডানপন্থী জোটের নেতা পেট্র ফিয়ালাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট মিলোস জেমান। আর করোনা পজিটিভ হওয়ায় কাচের বাক্সের ভেতরে বসেই প্রধানমন্ত্রী নিয়োগের আনুষ্ঠানিকতা সারেন তিনি। পেট্র ফিয়ালা চেক প্রজাতন্ত্রের পাঁচটি মধ্য ও মধ্য ডানপন্থী দলের একটি ব্লকের নেতৃত্বে রয়েছেন। গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে এই ব্লকটি জয়লাভ করে। নব নিযুক্ত প্রধানমন্ত্রী ফিয়ালা আগামী মাসের মাঝামাঝি সময়ে নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।