সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

আগামী বছরের মাঝামাঝি হতে পারে এসএসসি ও এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা বছরের মাঝামাঝি সময়ে হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, ‘এ বছর যেমন নভেম্বর-ডিসেম্বরে এই দুই পরীক্ষা নিতে হচ্ছে, আমরা যেভাবে করোনার সংক্রমণ মোকাবিলা করতে পেরেছি, তাতে আগামী বছরের পরীক্ষা এত দেরি হবে না। তার আগেই নিতে পারবো। তবে বছরের প্রথম ভাগে হয়তো পরীক্ষা হবে না, মাঝামাঝিতে হতে পারে।’

বৃহস্পতিবার সকালে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় যে ব্যবস্থা নেয়া হচ্ছে, তাতে প্রশ্ন ফাঁসের সুযোগ নেই।’

তিনি বলেন, ‘যারাই গুজব ছড়ানো জন্য কিংবা প্রশ্নপত্র ফাঁসের মতো অনৈতিকতার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত থাকবে, ধরা পড়লে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সে পরীক্ষার্থী হোক বা অন্য যে কেউ হোক।

দীপু মনি বলেন, ‘আমরা আশা করি এবং প্রার্থনা করি আবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয় এমন পরিস্থিতি যেন না হয়। কিন্তু যদি তেমন পরিস্থিতি হয়, পরিস্থিতির কারণে যদি প্রয়োজন হয়, অবশ্যই আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যেকোনো সিদ্ধান্ত আমরা নিবো।’

—-ইউএনবি