সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

মমতার বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ

অনলাইন ডেস্ক :

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভারতের জাতীয় সঙ্গীত অবমাননার দায়ে থানায় অভিযোগ দায়ের করেছেন মুম্বাইয়ের এক বিজেপি নেতা। এই অভিযোগকে হাতিয়ার করে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে আক্রমণে নেমেছেন রাজ্য বিজেপির নেতারাও। তবে তৃণমূলের দাবি এ অভিযোগ ভিত্তিহীন। এদিকে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপিবিরোধী দলগুলোর সঙ্গে বৈঠক করছেন মমতা। সম্প্রতি মুম্বাই সফরে এমনই এক বৈঠককে ঘিরে এই বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বৈঠকে হঠাৎ করেই বসে জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন তিনি। পরে দাঁড়ালেও কয়েক লাইন গেয়ে আবার মাঝপথে জয় মহারাষ্ট্র বলে স্লোগান দেন। এভাবে গেয়ে মমতা জাতীয় সঙ্গীত অবমাননা করেছেন বলেই অভিযোগ বিজেপির। এএনআই’র প্রতিবেদনে বলা হয়, মুম্বাই বিজেপির এক নেতা মমতার বিরুদ্ধে ‘জাতীয় সঙ্গীত প্রতি অসম্মান দেখানোর’ অভিযোগ দায়ের করেছেন। বিজেপি নেতার অভিযোগ, ‘বসা অবস্থায় জাতীয় সংগীত গেয়েছেন মমতা’ এবং তারপরে ‘৪ বা ৫টি স্তবকের পরে হঠাৎ জাতীয় সঙ্গীত থামিয়ে দেন তিনি’।