সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

১২ কেজি এলপিজির দাম কমলো ৮৫ টাকা

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

বাড়ানোর এক মাসের মাথায় আবারও দাম কমলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। ভোক্তা পর্যায়ে বেসরকারি বিপণনকারীদের ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৮৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজি এলপিজির দাম দাঁড়ালো ১ হাজার ২২৮ টাকায়। বৃহস্পতিবার (২রা ডিসেম্বর) বিকেলে এ ঘোষণা দেয় বিইআরসি। বৃহস্পতিবার (২রা ডিসেম্বর) থেকেই এ দাম কার্যকর হবে। বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তাপর্যায়ে) মূসক ব্যতীত মূল্য প্রতি কেজি ৯৫ দশমিক ৯১ টাকা এবং মূসকসহ মূল্য প্রতি কেজি ১০২ দশমিক ৩২ টাকায় সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ মূল্য ১ হাজার ২২৮ টাকায় সমন্বয় করা হয়েছে। এর আগে গত ৪ নভেম্বর ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ১ হাজার ২৫৯ থেকে বাড়িয়ে ১ হাজার ৩১৩ টাকা করা হয়।