সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ইন্দোনেশিয়ার সমুদ্র তলদেশে ৭.৩ মাত্রার ভূমিকম্প: সুনামি সতর্কতা

অনলাইন ডেস্ক :

মঙ্গলবার ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে সমুদ্রের তলদেশে ৭.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।দেশটির আবহাওয়া সংস্থা সুনামির তরঙ্গ সম্ভবনার ব্যাপারে সতর্ক করেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পটি সমুদ্রের তলদেশে ১৮.৫কিলোমিটার (১১.৫ মাইল) গভীরতায় আঘাত হানে এবং মাউমেরে শহরের ১১২ কিলোমিটার (৭৪ মাইল) উত্তরে অবস্থিত ছিল।

ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সির মুখপাত্র আবদুল মুহারি বলেছেন, ওই এলাকার বাসিন্দারা ভূমিকম্পটি তীব্রভাবে অনুভব করেছেন। টিভি ফুটেজে দেখা যাচ্ছে,লোকজন ধাক্কায় কেঁপে উঠা ভবনগুলো থেকে বেরিয়ে যাচ্ছে।

মুহারি বলেন,এখনও ক্ষয়ক্ষতির কোনো তথ্য নেই। তবে দ্রুত প্রতিক্রিয়া দল তথ্য সংগ্রহের জন্য কাজ করছে।

হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।