সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

পপুলার নিউজ প্রেজেন্টার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেলেন সিফাত আরা তাবাসসুম

নিজস্ব প্রতিবেদক:

ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস ২০২১-এর ১৯তম আয়োজন গত ৪ ডিসেম্বর নিউইয়র্কের আমাজুরা হলে অনুষ্ঠিত হয়। এবারের অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ছিল উৎসব গ্রুপ। অনুষ্ঠানে উপস্থাপক ছিলেন উৎসব গ্রুপের সিইও রায়হান জামান। অনুষ্ঠানে বাপ্পী চৌধুরীর সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পান সুপারস্টার শাকিব খান। এই অনুষ্ঠানে সিফাত আরা তাবাসসুম পপুলার নিউজ প্রেজেন্টার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন।

সিফাত আরা তাবাসসুম ২০১৩ সালে জিটিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। সেখান থেকে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। বর্তমানে তিনি বাংলা টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করছেন। সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে তার অবদানের জন্যএবং দুর্দান্ত উপস্থাপনার জন্য অসংখ্য পুরস্কার পেয়েছেন। এর মধ্যে রিহ্যাব বেস্ট নিউজ প্রেজেন্টার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড, ঢাকা রিপোর্টার্স ইউনিটি অ্যাওয়ার্ড, বাংলাদেশ ক্যাবল টিভি অ্যাওয়ার্ড এবং প্রেজেন্টার্স সোসাইটি অফ বাংলাদেশ অ্যাওয়ার্ড।

অনুষ্ঠানে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হন প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন।