সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বগুড়ায় প্লাস্টিক কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

আপডেটেড

বগুড়ার শান্তাহারে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে দগ্ধ হয়ে পাঁচ শ্রমিক মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার সকাল ১০টায় শান্তাহার-ঢাকা মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত বি আই আর এস ইত্তেহাদ প্লাস্টিক কোম্পানি লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আদমদিঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের কর্মকর্তা রুহুল আমিন জানান,সকাল ১০টায় কারখানায় আগুন লাগে এবং তা ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়লে কর্মরত শ্রমিকরা দগ্ধ হয়।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়।
অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় লোকজন জানিয়েছেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে।

—ইউএনবি