সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সু চির বিরুদ্ধে ওয়াকিটকির মামলার রায় ঘোষণা স্থগিত

অনলাইন ডেস্ক :

অবৈধভাবে ওয়াকিটকি আমদানির দায়ে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির বিরুদ্ধে মামলার রায় ঘোষণা পিছিয়েছেন আদালত। গত সোমবার বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, আদালত এই রায় ঘোষণা ২৭ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রেখেছেন। তবে কেন স্থগিত হলো আদালত সে বিষয়ে কোনো ধরনের ব্যাখ্যা দেননি। মিয়ানমারের রাজধানী নেপিডোয় জান্তার একটি বিশেষ আদালতে সু চির বিচার চলছে। গত ১ ফেব্রুয়ারি থেকে সেনাদের হাতে বন্দি হন সু চি। এর চার মাস পর গত জুনে তার বিচার শুরু হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গসহ ১১টি অভিযোগ রয়েছে। সব মামলায় জান্তার আদালত তাকে দোষী সাব্যস্ত করলে বাকি জীবনটা তাকে কারাগারেই কাটাতে হতে পারে। এরমধ্যে গত ৬ ডিসেম্বর দেশটির ক্ষমতাচ্যুত ও কারাবন্দী নেত্রী সু চিকে দুই বছরের কারাদ- দিয়েছে জান্তা আদালত। বলা হচ্ছে, করোনাসংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ ও সেনাবিরোধী উসকানির কারণে তাকে এ সাজা দেওয়া হয়েছে। শুধু সু চি নন, তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেতাদেরও বিচার করছে জান্তা। গত নভেম্বরের শুরুতে সাবেক এক মন্ত্রীকে ৭৫ বছরের কারাদ- দেওয়া হয়। সু চির এক ঘনিষ্ঠ সহযোগীকেও ২০ বছরের কারাদ- দেওয়া হয়েছে।