সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

চীনে অনলাইন তারকাকে ১৭৯৯ কোটি টাকা জরিমানা

অনলাইন ডেস্ক :

চীনে কর ফাঁকি দেওয়ার অভিযোগে একজন অনলাইন লাইভ স্ট্রিমিং তারকাকে ২১ কোটি মার্কিন ডলার সমপরিমাণ জরিমানা করেছে চীনের কর বিভাগ। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত সোমবার চীনের ‘কুইন অব লাইভস্ট্রিমিং’ হিসেবে খ্যাত হুয়াং ওয়েইকে বিপুল অঙ্কের এই জরিমানা করা হয়। জরিমানার শিকার হওয়া ৩৬ বছর বয়সী এই নারী ভিয়া নামে পরিচিত। হুয়াং ওয়েই লাইভস্ট্রিমিং প্ল্যাটফর্ম তাওবাওয়ে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করার জন্য সুপরিচিত। গত বছর চার কোটি ইউয়ানের রকেট উৎক্ষেপণসংশ্লিষ্ট প্রযুক্তিপণ্য বিক্রি করেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত সোমবার প্রসাধনী পণ্যের বিক্রি নিয়ে তাওবাওয়ে লাইভে আসার কথা ছিল ভিয়ার। কিন্তু এর আগেই তাঁর অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। ভিয়া’র বিরুদ্ধে ২০১৯ এবং ২০২০ সালে ব্যক্তিগত আয়ের তথ্য লুকানো ও অন্য অপরাধে জড়িত থাকার অভিযোগ আনে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর হাংঝুর আয়কর বিভাগ। জরিমানার পরিমাণ চীনা মুদ্রায় দাঁড়ায় ১৩৪ কোটি ইউয়ান এবং বাংলাদেশি মুদ্রায় এক হাজার ৭৯৯ কোটি টাকার বেশি। এদিকে কর ফাঁকি দিয়ে জরিমানা গোনার ঘটনায় ক্ষমা চেয়েছেন তারকা হুয়াং ওয়েই। চীনে হুয়াং এতটাই জনপ্রিয়তা পান যে, ২০২১ সালে টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যাক্তির তালিকায় নাম আসে তাঁর।