সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

মহাকাশে কেশ ছোট করলেন নভোচারী!

অনলাইন ডেস্ক :

সামাজিক যোগাযোগমাধ্যমে নিত্যনতুন কত কিছুই না দেখা যায়। আর সেসব দেখে অন্তর্জালবাসী উজ্জীবিত হন। এবার এমন একটি ভিডিও ভাইরাল হলো, যা দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা। ইন্ডিয়া ডটকমের খবর, মহাকাশে চুল কাটার একটি ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়েছে। ইউরোপিয়ান স্পেস এজেন্সির (ইএসএ) নভোচারী মাথিয়াস মৌরার একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি তাঁর সহ-নভোচারীর চুল কাটছেন। ওই ব্যক্তির নাম রাজা চারি, যিনি ভারতীয় ও নাসার নভোচারী। আন্তর্জাতিক স্পেস স্টেশনে (আইএসএস) ওই চুল কাটার দৃশ্য ধারণ করা হয়েছে। ভিডিওটি এ পর্যন্ত ৩০ হাজারের বেশি ভিউ হয়েছে। লাইক পড়েছে এক হাজারের বেশি।